বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

ধামরাইয়ে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন আমছিমুর গ্রামের যুবসমাজ

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেন, ঢাকা

ঢাকা জেলার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আমছিমুর গ্রামের একতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় যুবসমাজ। টানা সাত দিনের ভারী বর্ষণে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লে, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কার করেছেন তারা।

দীর্ঘদিন ধরে চলা বৃষ্টিপাতের কারণে আমছিমুর গ্রামের প্রধান সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়। এতে করে রাস্তাটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। রাস্তাটির বেহাল অবস্থার কারণে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েন। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থ রোগী কিংবা জরুরি প্রয়োজনেও যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছিল।

জনদুর্ভোগ দেখে বসে থাকেননি স্থানীয় যুবসমাজ। নিজেরা উদ্যোগী হয়ে মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসেন। নিজেদের জমানো অর্থায়নে তারা মাটি, ইট ও বালু ফেলে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলেন। যুবকদের এমন মানবিক কাজে এলাকায় প্রশংসার জোয়ার বইছে। এলাকার বয়োজ্যেষ্ঠরা তাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করেছেন।

স্থানীয়রা জানান, যুবকদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না থাকলে এই রাস্তা দিয়ে চলাচল করা আরও দীর্ঘমেয়াদী কষ্টের কারণ হতো। তাদের এই কাজ সমাজের অন্য যুবকদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews