সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় র‍্যাব-১৫-এর অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ সিএনজি অটোরিকশা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির ম র দে হ উ দ্ধা র অসহায় কিডনি রোগী তাওরাত কে বাঁচাতে সবাই এগিয়ে আসুন ঔষধ খরচ প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা অসহায় কিডনি রোগী তাওরাত কে বাঁচাতে সবাই এগিয়ে আসুন ঔষধ খরচ প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত আশুলিয়ায় পুলিশের সাথে “শুটার বাপ্পি’র গোলাগুলি ” নারীকে জিম্মি করে চম্পট। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভাঙ্গুড়ায় রাস্তার গাছ কেটে বিক্রয়ের অভিযোগ, তদন্তে বন বিভাগ গলা কাটা’ আয়াসের প্রকৃত পরিচয় নিয়ে প্রশ্ন: সরকারি নথি যাচাইয়ের দাবি টেকনাফে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য 

ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মোঃ সুজন আহম্মেদ ক্রাইম রিপোর্টার :

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN), সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে বাস্তবায়নাধীন “গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)” প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অর্থায়ন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এবং কারিগরি সহায়তা প্রদান করেছে বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড (BETS)।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটসের জিআইএস অ্যানালিস্ট মারুফ খান আকাশ। তিনি কোর রোড নেটওয়ার্ক (CRN) নির্বাচন, গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণ, তথ্য সংগ্রহ ও যাচাইকরণ, সামাজিক-অর্থনৈতিক গুরুত্ব, সড়কের ধরন এবং যানবাহন চলাচলের পরিমাণ (AADT/CVD) বিবেচনায় নিয়ে কীভাবে সড়কের চূড়ান্ত স্কোর নির্ধারণ করা হয়, সে বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।

এ সময় অংশগ্রহণকারীদের জানানো হয়, একটি সড়কের উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণে জনসংখ্যা, গ্রোথ সেন্টার, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনিক কার্যালয়, শিল্প প্রতিষ্ঠান, সড়কের পাকা বা কাঁচা অবস্থা এবং যানবাহন চলাচলের ঘনত্বসহ বিভিন্ন সূচক মূল্যায়ন করা হবে। এসব তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতে গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, এলজিইডির প্রকৌশলী, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। তারা স্থানীয় সড়কগুলোর বর্তমান অবস্থা, সংযোগ ব্যবস্থা এবং উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, কোর রোড নেটওয়ার্ক (CRN) প্রণয়নের মাধ্যমে ভাঙ্গুড়া উপজেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলোকে অগ্রাধিকারভিত্তিতে উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। ফলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews