বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

টেকনাফের হোয়াইক্যং উত্তর পাড়ায় পানিবন্দী ও দুস্থ ২০০ পরিবারের মাঝে ৬৪ বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

মোঃ রায়হান ইসলাম, উপজেলা প্রতিনিধি, টেকনাফ।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর পাড়ায় টানা বর্ষণ ও জলাবদ্ধতায় পানিবন্দী এবং অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে ২০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৬৪ বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এ সময় তারা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বিজিবি সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, লবণসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য। খাদ্যসামগ্রী পেয়ে উপকৃত পরিবারের সদস্যরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টির কারণে এলাকার অনেক পরিবার পানিবন্দী হয়ে মানবতার জীবনযাপন করছে। এমন কঠিন সময়ে ৬৪ বিজিবির এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অনেক স্বস্তি ও সহায়তা এনে দিয়েছে। এলাকাবাসী দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ৬৪ বিজিবির এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews