বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

কক্সবাজার সদর মডেল থানার বিশাল সাফল্য ৯২,০০০ পিস ইয়াবাসহ বাসের হেল্পার আটক

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ আরিফ জেলা প্রতিনিধি কক্সবাজার 

মাদক নির্মূলে কক্সবাজার জেলা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১০ জুলাই) ২০২৬ খ্রিঃ তারিখ ১৬.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সেন্টমার্টিন ট্রাভেলস কাউন্টারের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কক্সবাজার থেকে ঢাকাগামী ‘সেন্টমার্টিন ট্রাভেলস’-এর একটি স্লিপার কোচ (বাস) থামিয়ে তল্লাশিকালে গাড়ির স্লিপিং সিটের নিচ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা সর্বমোট ৯২,০০০ (বিরানব্বই হাজার) পিস অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই ঘটনায় মাদক পরিবহনে জড়িত থাকার অপরাধে গাড়ির হেল্পার মোঃ শেখ রাতুল (২৩)-কে আটক করা হয়েছে। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত বিলাসবহুল স্লিপার কোচটি বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এসময় গাড়ির চালক নাজমুল পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে কক্সবাজার জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews