বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

পাবনার ভাঙ্গুড়ায় জমি বিরোধে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ, আহত দম্পতি

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার মোঃ সুজন আহম্মেদ :

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের হাউটখুলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক দম্পতির ওপর হামলা, মারধর, ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. তৈয়ব আলী।

অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা হলেও তা কার্যকর হয়নি। এরই ধারাবাহিকতায় গত ২ জুলাই ২০২৬ বিকেলে অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তাকে ও তার স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়া ঘরে থাকা প্রায় ৩ লাখ টাকা নগদ এবং আনুমানিক ৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

হামলায় আহত তৈয়ব আলী ও তার স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ছয়জনকে আসামি করে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে শনিবার থানায় বসে সালিশ হওয়ার কথা ছিল। এর আগেই এ ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সংবাদে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews