বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

ঠাকুরগাঁওয়ে সোলেমান আলীর সোলার পাম্প আবিষ্কারের উদ্বোধনী অনুষ্ঠানে মীর্জা ফখরুলের ইসলাম আলমগীর।

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

মোঃ ইসরাফিল আজাদ। ঠাকুরগাঁও প্রতিনিধি ।

শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মলানী এলাকায় উদ্ভাবক সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচ পাম্প’-এর উদ্বোধন করেন, এলজিইডি মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উদ্বোধনের অনুষ্ঠানের তিনি বিশ্বস্ততার সহিত আশ্বাস দিয়ে বলেন, বিশেষ কোন কিছু আবিষ্কার বা উদ্ভাবন কালে খরচ বহন বাবদ ঋণ নিতে চাইলে সুদের হার যেন কম হয়, সেই বিষয়ে আলোচনা করবেন সকল ব্যাংক কর্তৃপক্ষের সাথে।

মির্জা ফখরুল বলেন, শুধু রাস্তাঘাট, মসজিদ ও মাদরাসা নির্মাণ করলেই উন্নয়ন হয় না। প্রকৃত উন্নয়ন হলো মানুষের আয় বৃদ্ধি, নতুন নতুন উদ্ভাবন এবং সফল উদ্যোক্তা তৈরি। মানুষের নিজের আয় বাড়ানোর পাশাপাশি অন্য মানুষের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, “ঘুরেফিরে আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে লড়াই করে লাভ হবে না। মানুষের পেটে ভাত পড়তে হবে, উদ্ভাবন করতে হবে, ভালো ব্যবসা করতে হবে। এটাই প্রকৃত উন্নয়ন।”

উদ্ভাবক সলেমান আলীর প্রশংসা করে তিনি বলেন, “এ ধরনের উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের ব্যবস্থা করতে ব্যাংকগুলোর সঙ্গে কথা বলব। সলেমান আলী নিজের চেষ্টায় একটি অভূতপূর্ব উদ্ভাবন করেছেন। তিনি আমাদের গর্ব, দেশের গর্ব এবং কৃষকদের গর্ব।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে সলেমান আলী ঢাকায় গিয়ে তার উদ্ভাবিত প্রকল্প সম্পর্কে তাকে অবহিত করেন। সাইকেলের মেকানিক থেকে একজন উদ্ভাবকে পরিণত হয়ে তিনি সোলার প্রযুক্তিনির্ভর এমন একটি সেচ পাম্প তৈরি করেছেন, যা খামারসহ বিভিন্ন স্থানের বিদ্যুতের চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্ভাবকরা নীরবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, উদ্যোক্তা সলেমান আলী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews