বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

সাভার মডেল থানাধীন উত্তর-কলমা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ উজ্জল খান স্টাফ রিপোর্টার (ঢাকা)

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক পৃথক অভিযানে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ০২/০৭/২০২৬ খ্রি. তারিখ ২০:২০ ঘটিকায় সাভার মডেল থানাধীন উত্তর কলমা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। নিয়ামত (৪০), পিতা-মৃত ছবুর খান, মাতা-সুফিয়া বেগম, সাং-উত্তর কলমা, থানা-সাভার, জেলা-ঢাকাকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ, (যাহার মূল্য অনুমান (১৫,০০০/- (পনের হাজার টাকা) গ্রেফতার করেন ।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৩/০৭/২০২৬ খ্রি. তারিখ ০১:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন জয়নাবাড়ি এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ মেহেদী (৩৫), পিতা-মৃত আলতাফ, মাতা-মৃত জোবেদা, সাং নয়াপাড়া চর সুত্রাপুর, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া, এ/পি সাং-জয়নাবাড়ী ব্যাপারীপাড়া, (আসমা আক্তারের বাড়ীর ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকাকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ০৩ গ্রাম, মূল্য অনুমান ৯,০০০/-(নয় হাজার টাকা) গ্রেফতার করেন। উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে ০৩ টি মাদক মামলা , ২ নং আসামীর বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews