বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প,দুশতাধিক মানুষের সেবা গ্রহন

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:( নরসিংদী)মোঃমামুন মোড়ল,

নরসিংদীর সাহেপ্রতাবে ওয়ালটন প্লাজায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
আজ বুধবার সকাল ১০টায় সাহেপ্রতাপ ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। নরসিংদীর সাহেপ্রতাপ,বাজিরমোড় ও কান্দাপাড়া ওয়ালটন প্লাজার তিনটা শাখার উদ্যোগে এ ফ্রি ক্যাপের আয়োজন করা হয়।এতে সার্বিক সহযোগিতা করেন নরসিংদীর সুকণ্যা (প্রা) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর সাহেপ্রতাপ ওয়ালটন প্লাজার ম্যানেজার মো: দিদারুল ইসলাম, বাজিরমোড় শাখার ম্যানেজার মো: জহিরুল ইসলাম ও কান্দাপাড়া শাখার ম্যানেজার মো:গোলাপ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসাসেবা প্রদান করেন
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(অবসর প্রাপ্ত) মেডিসিন, নিউরোমেডিসিন,চর্ম,জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্ত্রী-রোগ, প্রসূতি চিকিৎসক ও সার্জন অধ্যাপক ডা: শের মোস্তফা সাদীক খান।
ফ্রি চিকিৎসাসেবা পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, ওয়ালটন প্লাজার উদ্যোগে আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছি, এজন্য আমরা কৃতজ্ঞ। এ ধরনের উদ্যোগ যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।
ওয়ালটন প্লাজার কর্মকর্তারা জানান, দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
#
মোঃমামুন মোড়ল
০১৯২২৬৫৬৫৭৩
২৪/০৬/২০২৬ং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews