বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মোমিন

শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক পাঠদান কৌশল আয়ত্তকরণ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণের আলহাজ আছির উদ্দিন সরদার অডিটরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মাদ্রাসার শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের বিভিন্ন সেশনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক রশিদুল হাসান, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক তাজুল ইসলাম, পেডাগজি বিষয়ক পিএইচডি গবেষক শরীফুল ইসলাম, মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল হোসাইন এবং উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ।
প্রশিক্ষণে বক্তারা বলেন, বর্তমান যুগে একজন শিক্ষককে কেবল পাঠ্যবইভিত্তিক জ্ঞান প্রদান করলেই চলবে না; শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা, নেতৃত্বগুণ, সমস্যা সমাধানের সক্ষমতা এবং প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দিতে হবে। একজন দক্ষ শিক্ষকই পারে শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ সৃষ্টি করতে এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে।
পাবনা জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষা ব্যবস্থার প্রাণ হলো শিক্ষক। শিক্ষকের জ্ঞান, দক্ষতা ও ইতিবাচক মানসিকতা শিক্ষার্থীদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদেরও নিজেদের জ্ঞান ও দক্ষতা নিয়মিতভাবে হালনাগাদ করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা নতুন নতুন পাঠদান কৌশল সম্পর্কে জানতে পারেন, যা শ্রেণিকক্ষকে আরও প্রাণবন্ত ও শিক্ষার্থী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews