
আঃহালিম আতিক
”সুস্থ দেহ, সুন্দর মন, মাদকমুক্ত থাকুক জীবন”—এই শ্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে সমাজকে রক্ষা করতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়ায় বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।আজ ১৫ জুন ২০২৬, সোমবার সকাল ১০টায় ধলাপাড়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধলাপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।মানববন্ধন থেকে বক্তারা বলেন, মাদক বর্তমান সময়ের ভয়াবহ ব্যাধি, যা আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। নিজেদের সুন্দর জীবন এবং আগামী প্রজন্মকে মাদকের মরণফাঁদ থেকে বাঁচাতে হলে সম্মিলিতভাবে মাদককে না বলতে হবে। ‘মাদক পরিহার করুন, নিজে বাঁচুন এবং আগামী প্রজন্মকে বাঁচতে দিন’—এই অঙ্গীকার নিয়ে আয়োজকরা সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।
”মাদককে না বলি—নেশামুক্ত সমাজ গড়ি” এই মূলমন্ত্র নিয়ে আয়োজিত আজকের এই কর্মসূচি পুরো এলাকার জনমনে মাদকের বিরুদ্ধে ব্যাপক সচেতনতা সৃষ্টি করেছে। শান্তিপূর্ণভাবে এই মানববন্ধন সম্পন্ন হয়।