বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

শরীয়তপুরে মুন্সীগঞ্জের বজ্রগর্জন গোপালগঞ্জকে ৬৬ রানে হারিয়ে ২য় কোয়ার্টার ফাইনালে পিপিআইএআরএমএসসি।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন মিঠুঃ

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ ১ম কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত জয়, ২য় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো পিপিআইএমএসসি মুন্সীগঞ্জ আজ ১১ জুন ২০২৬ (বৃহস্পতিবার):শরীয়তপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ঢাকা বিভাগ (দক্ষিণ) অঞ্চলের ১ম কোয়ার্টার ফাইনালে মুন্সীগঞ্জ জেলা চ্যাম্পিয়ন প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে গোপালগঞ্জ জেলা চ্যাম্পিয়ন গোপালগঞ্জ জেলা স্কুলকে ৬৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে।

ম্যাচের শুরু থেকেই প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের খেলোয়াড়রা আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ক্রিকেট উপহার দেয়। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দলটি প্রতিপক্ষকে চাপে রেখে গুরুত্বপূর্ণ এই জয় তুলে নেয়। ফলে দলটি টুর্নামেন্টের ২য় কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে।

আগামীকাল একই ভেন্যু শরীয়তপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ২য় কোয়ার্টার ফাইনালে ফরিদপুর জেলা চ্যাম্পিয়ন ও বি গ্রুপের ১ম কোয়াটার ফাইনাল বিজয়ী ফরিদপুর জেলা স্কুলের মুখোমুখি হবে মুন্সীগঞ্জের এই স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ, খেলোয়াড়, কোচিং স্টাফ এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা ধারাবাহিক সাফল্য বজায় রেখে দলটি আরও সামনের দিকে এগিয়ে যাবে।

এই গৌরবোজ্জ্বল বিজয়ে প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, কোচ, ক্রীড়া শিক্ষক, খেলোয়াড় এবং ক্রীড়া পরিচালনা কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এবং মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। তাঁরা আশা প্রকাশ করেন যে, শিক্ষার্থীদের এই সাফল্য জেলার ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে এবং জাতীয় পর্যায়ে মুন্সীগঞ্জের সুনাম আরও বৃদ্ধি করবে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ খেলোয়াড়দের নিষ্ঠা, পরিশ্রম ও দলগত চেতনার প্রশংসা করেছেন এবং আগামী ম্যাচে বিজয়ের ধারা অব্যাহত রাখার জন্য সকলের নিকট দোয়া ও শুভকামনা কামনা চেয়েছেন।

জয় হোক ক্রীড়ার, জয় হোক শিক্ষার। মুন্সীগঞ্জের গর্বপ্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। একটি সংবাদ বানিয়ে দিন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews