1. live@www.weeklyasiabarta.com : - : -
  2. info@www.weeklyasiabarta.com : - :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক গাজীপুরে গ্রেপ্তার ৫ লোহাগাড়ায় জমে উঠছে ঐতিহ্যবাহী আধুনগর খাঁনহাট পশুর হাট ২৬ মে থেকে দেশি-বিদেশি গরুর বিরাট সমাহার ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ধামরাইয়ের ঐতিহ্যবাহী গোমগ্রাম পশুর হাটে উপচে পড়া ভিড় জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা ধামরাইয়ে ৬৮০টি অসহায় পরিবারে ঈদের খুশি এমপি তমিজ উদ্দিনের হাত ধরে বিতরণ করা হলো সাড়ে ১৬ লাখ টাকার ঈদ উপহার ঢাকার ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের মাসিক ও পরিচিতি আলোচনা সভা অনুষ্ঠিত সম্পন্ন করা হয়েছে। বাগমারা’র জামগ্রামে ‘মেসার্স কৃষি মিত্র’র উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় পৌঁছাবে আধুনিক কৃষি সেবা মাদারীপুরে গোয়েন্দা পুলিশ কর্তৃক অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক ঘাটাইলে বৃদ্ধা মহিলাকে নির্ম-মভাবে হ/ত্যার পর মৃতদেহের সাথে করে পূনরায় শারীরিক সম্পর্ক

এসএসসি পরীক্ষা শেষে তাহেরপুর কলেজ মোড়ে শিক্ষার্থীদের সংঘর্ষ, আতঙ্ক ৯৯৯-এ ফোনের দুই ঘণ্টা পরও আসেনি পুলিশ, ওসিকে ফোনে পাওয়া যায়নি।

রাজশাহী জেলা ক্রাইম রিপোর্টার, 
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
Oplus_16908288

রাজশাহী জেলা ক্রাইম রিপোর্টার, 

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর এলাকায় এসএসসি পরীক্ষা শেষে দুই পক্ষের পরীক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে ২০২৬) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে তাহেরপুর কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষকে কেন্দ্র করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষা শেষে তাহেরপুর এলাকার শিক্ষার্থী ও মাদারিগঞ্জ সাফিক্সের পরীক্ষার্থীদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে দুই পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় জনতা ও সচেতন মহল শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, আমরা পরীক্ষা শেষ করে বাইরে আসার পর ওরা আমাদের উদ্দেশ্য করে বলে— তোরা বলবি মারবি, মার। এরপর হঠাৎ করেই আমাদের ওপর হামলা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

এ সময় জাতীয় সাপ্তাহিক এশিয়া বার্তা পত্রিকার এক প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত থেকে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। অভিযোগ রয়েছে, ফোন দেওয়ার প্রায় দুই ঘণ্টা অতিবাহিত হলেও ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্যের উপস্থিতি দেখা যায়নি।

পরবর্তীতে ৯৯৯ থেকে আবার ওই প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি প্রায় দুই ঘণ্টা যাবত ঘটনাস্থলে দাঁড়িয়ে আছি, অথচ এখন পর্যন্ত কোনো পুলিশ সদস্যকে এখানে দেখতে পাইনি।

পরে বিষয়টি অবগত করার জন্য বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে একাধিকবার মুঠোফোনে কল দেওয়া হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানা সম্ভব হয়নি।

এদিকে সংঘর্ষ চলাকালে মাদারিগঞ্জ সাফিক্সের একটি অটোগাড়ির চাবি খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। অটোরিকশা চালক জানান, গাড়ির চাবির সঙ্গে বাসার ও অন্যান্য গুরুত্বপূর্ণ চাবিও ছিল, যা এখনো ফেরত পাওয়া যায়নি। এতে তিনি চরম ভোগান্তিতে পড়েছেন।

পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় স্থানীয়দের সহায়তায় শিক্ষার্থীদের নিরাপদে বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, পরীক্ষা কেন্দ্র ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। তারা দ্রুত ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট