বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

মালয়েশিয়ায় রাষ্ট্র সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে
কুয়ালালামপুরের রাধুনি বিলাস রেস্টুরেন্টে রাষ্ট্র সংস্কার ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় অতিথিবৃন্দ। ছবি:

মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা জেলা

কুয়ালালামপুর, মালয়েশিয়া: মালয়েশিয়ার কুয়ালালামপুরে ‘রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ মে (২০২৬) কুয়ালালামপুরের স্থানীয় রাধুনি বিলাস রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের সম্মানিত আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ডায়াস্পোরা সেল সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ।

আলোচনা সভায় বক্তারা বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা, গণভোটের রায়ের যথাযথ বাস্তবায়ন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি জবাবদিহিতামূলক, গণতান্ত্রিক ও জনগণকেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় দেশ ও বিদেশে বসবাসরত সকল নাগরিকের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি। প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স যেমন দেশের অর্থনীতির চাকা সচল রাখছে, তেমনি দেশের যেকোনো সংকটে ও রাষ্ট্র গঠনে প্রবাসীদের যৌক্তিক মতামতকে প্রাধান্য দেওয়া উচিত।

প্রধান আলোচকের বক্তব্যে আলাউদ্দিন মোহাম্মদ বলেন, “প্রবাসীরা শুধু দেশের অর্থনীতির চালিকাশক্তিই নন, বরং রাষ্ট্র গঠন ও গণতান্ত্রিক চেতনা বিকাশেও তারা অন্যতম প্রধান অংশীদার। নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং চলমান রাষ্ট্র সংস্কার কার্যক্রমে প্রবাসীদের মেধা, শ্রম ও মতামতকে রাষ্ট্রীয়ভাবে আরও বেশি গুরুত্ব দেওয়ার সময় এসেছে।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, “গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রকৃত প্রত্যাশা পূরণ করা সম্ভব। একটি বৈষম্যহীন ও কার্যকর রাষ্ট্র কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি। এই লক্ষ্য অর্জনে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”

এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের যুগ্ম সচিব মুশফিক আহমেদ চৌধুরীর চমৎকার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন— মালয়েশিয়া এনসিপির সদস্য সচিব আলম রওশন এবং মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমডি রুহুল আমিন সরকার (সিআইপি)।

অনুষ্ঠানে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের সেবা আরও সহজ করার দাবিও জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews