বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

ধামরাইয়ের নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে ফুটবল কন্যাদের অভিনন্দন বঙ্গমাতা গোল্ডকাপে ঢাকা জেলায় চ্যাম্পিয়ন

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
বিজয়ী নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে ফুটবল কন্যাদের ট্রফি জয়ের মুহূর্ত। ছবি:

মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা জেলা 

ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি খুদে ফুটবল কন্যারা এক অনন্য গৌরব অর্জন করেছে। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার আওতায় ঐতিহ্যবাহী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এই বিদ্যালয়ের বালিকা দল। খুদে ফুটবলারদের এই অভাবনীয় সাফল্যে পুরো ধামরাই উপজেলা ও চৌহাট এলাকাজুড়ে এখন আনন্দের বন্যা বইছে।

নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে ফুটবল কন্যাদের এই ঐতিহাসিক বিজয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি।

এক অভিনন্দন বার্তায় চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি বলেন, “গোল্ডকাপ ফুটবলে ঢাকা জেলায় চ্যাম্পিয়ন হয়ে তোমরা শুধু তোমাদের বিদ্যালয়ের নামই উজ্জ্বল করোনি, বরং পুরো চৌহাট ইউনিয়ন তথা ধামরাই এলাকার মুখ উজ্জ্বল করেছো, আমাদের গর্বিত করেছো। তোমাদের এই অসামান্য সাফল্য প্রমাণ করে— তীব্র ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে ছোট্ট পা দিয়েও আকাশের মতো বড় স্বপ্ন ছোঁয়া যায়। আমি নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দলের সকল খেলোয়াড়, অক্লান্ত পরিশ্রমী শিক্ষক শিক্ষিকামণ্ডলী এবং সকল সম্মানিত অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা জানাচ্ছি। ভবিষ্যতে যেন তোমাদের এই অদম্য সাহসের ধারা এবং সাফল্যের যাত্রা অব্যাহত থাকে, সেই দোয়াই করি।

এদিকে ধামরাই ও চৌহাটের সর্বস্তরের জনগণ ও এলাকাবাসীর পক্ষ থেকেও বিজয়ী ফুটবল কন্যাদের এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদের পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। স্থানীয় ক্রীড়ামোদী মানুষরা আশা প্রকাশ করেছেন যে, ঢাকা জেলা চ্যাম্পিয়ন হওয়ার পর এই খুদে কন্যারা বিভাগীয় ও জাতীয় পর্যায়েও ধামরাইয়ের নাম উজ্জ্বল করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews