1. live@www.weeklyasiabarta.com : - : -
  2. info@www.weeklyasiabarta.com : - :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক গাজীপুরে গ্রেপ্তার ৫ লোহাগাড়ায় জমে উঠছে ঐতিহ্যবাহী আধুনগর খাঁনহাট পশুর হাট ২৬ মে থেকে দেশি-বিদেশি গরুর বিরাট সমাহার ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ধামরাইয়ের ঐতিহ্যবাহী গোমগ্রাম পশুর হাটে উপচে পড়া ভিড় জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা ধামরাইয়ে ৬৮০টি অসহায় পরিবারে ঈদের খুশি এমপি তমিজ উদ্দিনের হাত ধরে বিতরণ করা হলো সাড়ে ১৬ লাখ টাকার ঈদ উপহার ঢাকার ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের মাসিক ও পরিচিতি আলোচনা সভা অনুষ্ঠিত সম্পন্ন করা হয়েছে। বাগমারা’র জামগ্রামে ‘মেসার্স কৃষি মিত্র’র উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় পৌঁছাবে আধুনিক কৃষি সেবা মাদারীপুরে গোয়েন্দা পুলিশ কর্তৃক অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক ঘাটাইলে বৃদ্ধা মহিলাকে নির্ম-মভাবে হ/ত্যার পর মৃতদেহের সাথে করে পূনরায় শারীরিক সম্পর্ক

টঙ্গীতে জনপ্রিয় যুবদল নেতা রিজভী আটক জনমনে তীব্র ক্ষোভ ও মুক্তির দাবিতে উত্তাল ৪৬নং ওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে
আটক হওয়া যুবদল নেতা শাহিন আহমেদ রিজভী। ছবি: এশিয়া বার্তা।

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের টঙ্গীর ৪৬নং ওয়ার্ডের তুখোড় যুব নেতা, ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী শাহিন আহমেদ রিজভীকে আটকের ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। একজন জনপ্রিয় ও সমাজসেবক নেতাকে আটকের বিষয়টিকে ‘অন্যায়’ দাবি করে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে স্থানীয় এলাকাবাসী ও সাধারণ মানুষ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে টঙ্গীর হিমারদিঘী কেরানীটেক এলাকায় মাদকবিরোধী অভিযানের নামে পুলিশ কয়েকজন সাধারণ মানুষকে আটক করে। এলাকাবাসীর দাবি, আটককৃতদের মধ্যে কয়েকজন সম্পূর্ণ নিরপরাধ ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শাহিন আহমেদ রিজভী। তিনি একজন দায়িত্বশীল নেতার ভূমিকা পালন করতে গিয়ে পুলিশের কাছে জানতে চান— “কিসের ভিত্তিতে নিরপরাধ মানুষদের আটক করা হচ্ছে? অভিযোগ উঠেছে, সাধারণ মানুষের পক্ষে কথা বলা এবং পুলিশের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানানোর কারণেই পরবর্তীতে তাকেও আটক করা হয়।

রিজভীর আটকের খবর ছড়িয়ে পড়লে ৪৬নং ওয়ার্ড জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, শাহিন আহমেদ রিজভী কেবল একজন রাজনৈতিক নেতাই নন, তিনি এলাকার একজন দানশীল ও পরোপকারী মানুষ। “কাজী পরিবহন” ও ফোন-ফ্যাক্সের ব্যবসার পাশাপাশি তিনি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত কাজ করতেন। এলাকাবাসীর প্রশ্ন নিরপরাধ মানুষের অধিকারের পক্ষে কথা বলা কি এখন অপরাধ?

ঘটনার পর থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শাহিন আহমেদ রিজভীর নিঃশর্ত মুক্তির দাবিতে শতশত পোস্ট ও স্ট্যাটাস দেখা যাচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক সহযোদ্ধারা প্রশাসনের এই ভূমিকার কঠোর সমালোচনা করছেন এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন। এলাকার সচেতন মহলের দাবি, বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। যদি রিজভীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকে, তবে জনগণের এই প্রিয় নেতাকে দ্রুত মুক্তি দিয়ে এলাকায় শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট