রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্হার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। দেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অর্থ ফেরত ও পত্রিকার নিবন্ধন বাতিল করতঃ ব্যবস্থাপনা সম্পাদক যাদুর শাস্তি চায় ভুক্তভোগীরা। উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

শিবচরে আঁচার চুরির অপবাদে সহপাঠীর নিষ্ঠুরতা  স্কুলছাত্রকে রড দিয়ে পিটিয়ে জখম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে
সহপাঠীর রডের আঘাতে আহত জুবায়ের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ছবি: এশিয়া বার্তা।

উজ্জ্বল চন্দ্র মন্ডল, জেলা 

মাদারীপুরের শিবচরে ব্যাগ থেকে আঁচার চুরির মতো এক অতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহপাঠীর হাতে নির্মমভাবে জখম হয়েছে জুবায়ের আহম্মেদ হাসান (১৬) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থী। লোহার রড দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে সে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

গতকাল বুধবার (০৬ মে ২০২৬) বিকেলে শিবচর উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ড সংলগ্ন রূপসী বাংলা মার্কেটের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত জুবায়ের স্থানীয় পাঁচ্চর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং সোনাপট্টি এলাকার বাসিন্দা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে জুবায়েরের এক বন্ধুর স্কুল ব্যাগ থেকে আঁচার চুরির ঘটনা ঘটে। এই বিষয় নিয়ে জুবায়ের তার সহপাঠী শামীমকে সন্দেহ করে কথা বললে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। সেই ঘটনার জের ধরেই গতকাল বিকেলে জুবায়েরকে একা পেয়ে শামীম ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লোহার রড দিয়ে জুবায়েরের মাথায় আঘাত করলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসলে শামীম ও তার দলবল পালিয়ে যায়।

এই ঘটনায় শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মুঞ্জুল মোর্শেদ জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে ভুক্তভোগীকে পরিদর্শন করেছে। আহতের মা ইতিমধ্যে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় কিশোর গ্যাং কালচার রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান। জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জুবায়েরের স্বজন ও স্থানীয় এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews