সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিসমিল্লাহ রাহমানির রাহিম আসসালামু আলাইকুম সখিপুরে শিশু ধ র্ষ ণ চেষ্টাকারীকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ পানেরছড়া রেঞ্জে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ উখিয়ায় র‍্যাব-১৫-এর অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ সিএনজি অটোরিকশা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির ম র দে হ উ দ্ধা র অসহায় কিডনি রোগী তাওরাত কে বাঁচাতে সবাই এগিয়ে আসুন ঔষধ খরচ প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা অসহায় কিডনি রোগী তাওরাত কে বাঁচাতে সবাই এগিয়ে আসুন ঔষধ খরচ প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত আশুলিয়ায় পুলিশের সাথে “শুটার বাপ্পি’র গোলাগুলি ” নারীকে জিম্মি করে চম্পট। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

সুন্দরগঞ্জে পৈতৃক জমি নিয়ে বিরোধ প্রভাবশালীপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় এক অসহায় পরিবার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে
পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার। ছবি: এশিয়া বার্তা।

ফিরোজ কবির, উপজেলা প্রতিনিধি 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে একটি অসহায় পরিবার। উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্য পরাণ গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী একাব্বর হোসেন (৬০) গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মধ্য পরাণ গ্রামের মৃত বাবর উদ্দিন বেপারীর ছেলে একাব্বর হোসেনের সাথে একই গ্রামের প্রভাবশালী একটি পক্ষের দীর্ঘ দিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। পরাণ মৌজার বিভিন্ন দাগ ও খতিয়ানের প্রায় ১০ একর ৯৬ শতক জমি নিয়ে এই দ্বন্দ্ব। জমির মালিকানা উভয় পক্ষের সমান থাকলেও দখল ও চাষাবাদকে কেন্দ্র করে মাঝেমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে বিষয়টি নিয়ে আদালতে বাটোয়ারা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

ভুক্তভোগী একাব্বর হোসেন জানান, চলতি ইরি মৌসুমে বিবাদী পক্ষ প্রায় ৫ একর ১০ শতক জমি জোরপূর্বক দখল করে ধান রোপণ করে। অন্যদিকে, তিনি তার অবশিষ্ট ৩৮ শতক জমিতে চাষাবাদ করেন। গত ৫ মে ২০২৬ তারিখে একাব্বর হোসেন নিজের চাষ করা ধান কেটে বাড়িতে নিয়ে আসলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে তার বাড়ির সামনে এসে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগী একাব্বর হোসেনের দাবি, তিনি স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার পাননি। আদালতের মামলা ও থানার অভিযোগের পরও বিবাদী পক্ষের বেপরোয়া আচরণে তিনি ও তার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এমতাবস্থায়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে পৈতৃক জমির অধিকার নিশ্চিত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী একাব্বর হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews