বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

শান্তিরামের সেবায় নিবেদিত প্রাণ হাছান আলী আসন্ন ইউপি নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে
শান্তিরাম ইউনিয়নের সেবায় কাজ করতে আগ্রহী সমাজসেবক হাছান আলী। ছবি: এশিয়া বার্তা

ফিরোজ কবির, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বইছে আগাম নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে শান্তিরামের মানুষের আস্থার প্রতীক ও শান্তির দূত হিসেবে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হাছান আলী। আধুনিক ইউনিয়ন গঠন এবং জনসেবার লক্ষ্য নিয়ে তিনি এখন মাঠ চষে বেড়াচ্ছেন।

হাছান আলী কেবল একজন প্রার্থী নন, তিনি এলাকার তারুণ্য ও উন্নয়নের প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন। তার নির্বাচনী লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম হলো—একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গঠন, বেকারত্ব দূরীকরণ, শিক্ষার প্রসার এবং ভেঙে পড়া অবকাঠামোর আমূল পরিবর্তন। স্থানীয় যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে তিনি বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন।

রাজনৈতিক অঙ্গনে হাছান আলী দীর্ঘদিনের পরিচিত মুখ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি শান্তিরাম ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতীদলের সভাপতি এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক (Manager) হিসেবে কর্মরত, যা তার সুশৃঙ্খল ও দক্ষ নেতৃত্বের পরিচয় দেয়।

বিপদ-আপদে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো হাছান আলীর অন্যতম বৈশিষ্ট্য। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত। বিশেষ করে শীতকালে শীতবস্ত্র বিতরণ এবং বেকার যুবকদের বিভিন্নভাবে স্বাবলম্বী করতে তার অবদান সর্বজনবিদিত।

ইউনিয়নের বাসিন্দা আমিনুল ইসলাম বলেন,

দলমত নির্বিশেষে হাছান আলী একজন অত্যন্ত পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য মানুষ। আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তার মতো সৎ মানুষ নেতৃত্বে আসলে শান্তিরাম ইউনিয়ন আরও উন্নত ও শান্তিময় হয়ে উঠবে।”

নিজের প্রার্থিতা নিয়ে হাছান আলী বলেন,

মানুষের ভালোবাসা ও দোয়াই আমার শক্তি। সাধারণ মানুষের সেবা করার মধ্যেই আমি প্রকৃত আনন্দ খুঁজে পাই। আসন্ন নির্বাচনে আমি সবার দোয়া ও পূর্ণ সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ, দল ও জনগণের সমর্থন নিয়ে আমি শান্তিরামের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews