সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পানেরছড়া রেঞ্জে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ উখিয়ায় র‍্যাব-১৫-এর অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ সিএনজি অটোরিকশা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির ম র দে হ উ দ্ধা র অসহায় কিডনি রোগী তাওরাত কে বাঁচাতে সবাই এগিয়ে আসুন ঔষধ খরচ প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা অসহায় কিডনি রোগী তাওরাত কে বাঁচাতে সবাই এগিয়ে আসুন ঔষধ খরচ প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত আশুলিয়ায় পুলিশের সাথে “শুটার বাপ্পি’র গোলাগুলি ” নারীকে জিম্মি করে চম্পট। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভাঙ্গুড়ায় রাস্তার গাছ কেটে বিক্রয়ের অভিযোগ, তদন্তে বন বিভাগ গলা কাটা’ আয়াসের প্রকৃত পরিচয় নিয়ে প্রশ্ন: সরকারি নথি যাচাইয়ের দাবি টেকনাফে

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে ইসলামপুর ব্যবসায়ীদের বর্ণাঢ্য সংবর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে
ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ডিএসসিসি প্রশাসককে ফুলেল শুভেচ্ছা। ছবি: এশিয়া বার্তা।

আমজাদ হোসেন মিঠু, 

রাজধানীর ব্যবসায়িক প্রাণকেন্দ্র ইসলামপুরের আহসান মঞ্জিল (সিটি কর্পোঃ) সুপার মার্কেট দোকান মালিক বস্ত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামকে এক রাজকীয় নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত ৩ মে (শুক্রবার) পুরান ঢাকার ওয়ারীর র‍্যাঙ্কিন স্ট্রিটে অবস্থিত ‘ওয়েস্টার্ন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে’ এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই বর্ণাঢ্য সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ডিএসসিসি প্রশাসক নবনিযুক্ত কর্মকর্তাদের সাথে ব্যবসায়ীদের সেতুবন্ধন তৈরিতে গুরুত্বারোপ করেন।

আহসান মঞ্জিল সুপার মার্কেট দোকান মালিক বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব হামিদুর রহমান হামিদ এমপি। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। এসময় তারা ইসলামপুর এলাকার ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন, যানজট নিরসন এবং অবকাঠামোগত সমস্যার সমাধানে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেন, “ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। ঢাকা দক্ষিণ সিটিকে একটি তিলোত্তমা, পরিচ্ছন্ন ও উন্নত নগরী হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।” সভায় ইসলামপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমিতির বিপুল সংখ্যক সাধারণ ব্যবসায়ী উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews