বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

আমাদের বাঁচার অধিকারটুকু দিন বিনা বেতনে পাঠদান করা নন এমপিও শিক্ষকদের আর্তনাদ

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে
পরিবার নিয়ে দু-বেলা খেয়ে পড়ে বাঁচার আকুতি নন-এমপিও শিক্ষকদের। ছবি: এশিয়া বার্তা।

এম. এ. মান্নান,  নওগাঁ

আমরা মানুষ গড়ার কারিগর, কিন্তু আজ আমরা নিজেরাই ভাঙনের মুখে।” বুকভরা দীর্ঘশ্বাস আর চোখের জল নিয়ে এভাবেই নিজেদের কষ্টের কথা জানাচ্ছিলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বিহীন মানবেতর জীবনযাপন করছেন তারা। শিক্ষকতাকে পেশা নয়, বরং ব্রত হিসেবে গ্রহণ করা এই মানুষগুলো আজ ক্ষুধার যন্ত্রণায় পিষ্ট। মাসের পর মাস পার হলেও পকেটে জোটে না একটি টাকাও। পরিবারের মুখে দু-বেলা অন্ন তুলে দেওয়া যেখানে দায়, সেখানে সন্তানদের পড়াশোনা আর চিকিৎসার খরচ চালানো যেন আকাশকুসুম কল্পনা।

শিক্ষকদের দাবি ও বর্তমান পরিস্থিতি: ভুক্তভোগী শিক্ষকরা জানান, তারা কোনো বিলাসিতা চান না; শুধু চান সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার। নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক বছর ধরে বিনা বেতনে পাঠদান চালিয়ে যাচ্ছেন তারা। অনেকেরই বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু ভাগ্যের চাকা ঘোরেনি।

এক শিক্ষকের আকুতি: আবেগাপ্লুত কণ্ঠে এক শিক্ষক বলেন, “শিক্ষক হয়ে মানুষের কাছে হাত পাততে পারি না, আবার ঘরে সন্তানদের ক্ষুধার্থ মুখ সহ্য করতে পারি না। আমরা বিশ্বাস করি মাননীয় কর্তৃপক্ষ মানবিক। আমাদের আর্তনাদ তাদের কানে পৌঁছালে হাজারো শিক্ষকের ঘরে আশার আলো জ্বলবে।

দ্রুত এমপিওভুক্তির মাধ্যমে এই অসহনীয় কষ্ট থেকে মুক্তি পেতে তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews