বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

নরসিংদীতে সুন্দরী তরুণীদের দিয়ে হানি ট্র্যাপ ডিবির জালে ভয়ংকর ব্ল্যাকমেইল চক্রের ৪ সদস্য

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে
নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেফতার | এশিয়া বার্তা

তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি

প্রেমের অভিনয়, এরপর নির্জন স্থানে ডেকে নিয়ে অপহরণ ও বিবস্ত্র করে ভিডিও ধারণ—এমনই এক ভয়ংকর ‘হানি ট্র্যাপ’ চক্রের সন্ধান পেয়েছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৬ মে ২০২৬) নরসিংদী সদর থানার সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুকের কঠোর নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন— শারমিন আক্তার ওরফে বৃষ্টি (২৪), স্মৃতি আক্তার (২০), মোঃ কাইয়ুম (২৫) এবং ফয়সাল মিয়া (৩৪)। এদের মধ্যে ফয়সাল মিয়া আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তল্লাশিকালে তার কাছ থেকে ভুক্তভোগী পারভেজ হাসানের ছিনতাই হওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধীরা জানায়, তারা মূলত নারীদের টোপ হিসেবে ব্যবহার করত। সুন্দরী তরুণীদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে নির্জন স্থানে ডেকে নিত এই চক্র। এরপর শুরু হতো আসল খেলা। অপহরণ করে ভুক্তভোগীকে শারীরিক নির্যাতন করা হতো এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হতো। পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত তারা। টাকা দিতে দেরি হলে আসত প্রাণনাশের হুমকি।

তদন্তে দেখা গেছে, গ্রেফতারকৃত স্মৃতি আক্তারের নামে আগে থেকেই অপহরণ ও চুরির মামলা রয়েছে। অন্যদিকে, চক্রের অন্যতম হোতা ফয়সাল মিয়ার বিরুদ্ধে নরসিংদী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় পর্নোগ্রাফি, মাদক ও নারী নির্যাতনসহ অন্তত ৭টি মামলার রেকর্ড পাওয়া গেছে। এই ঘটনায় নরসিংদী মডেল থানায় একটি মামলা (নং-২১) দায়ের করা হয়েছে। জেলা পুলিশ সাফ জানিয়ে দিয়েছে, জনস্বার্থে এ ধরনের অপরাধ নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews