বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন তিতুমীর কলেজের সাবেক ছাত্রনেতা তুহিদুজ্জামান আল-আমিন

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি গাজী তুহিদুজ্জামান আল-আমিন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন গাজী তুহিদুজ্জামান আল-আমিন। (ছবি: এশিয়া বার্তা

মোহাম্মদ উজ্জল খান, স্টাফ রিপোর্টার 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর শাখার আংশিক কমিটি পুনর্গঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন তরুণ ও উদীয়মান ছাত্রনেতা গাজী তুহিদুজ্জামান আল-আমিন। জিয়ার আদর্শে বলীয়ান এই নির্ভীক সংগঠককে মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

আল-আমিন এর আগে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ এবং বলিষ্ঠ নেতৃত্বগুণ তাকে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাদের আস্থায় নিয়ে এসেছে।

তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করেছেন ঢাকা মহানগর উত্তরের তৃণমূলের নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, আল-আমিনের সাংগঠনিক দক্ষতা ও প্রজ্ঞার মাধ্যমে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল ভবিষ্যতে আরও গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে।

নতুন দায়িত্ব পাওয়ার পর গাজী তুহিদুজ্জামান আল-আমিন সংগঠনের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামনের সারিতে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews