বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

গাজীপুরে হকারদের বিক্ষোভ কাজ দেন নয়তো বসতে দেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

মোঃ হীরা মিয়া 

গাজীপুর পেটে নেই ভাত, পকেটে নেই টাকা। তিন মাস ধরে পরিবার নিয়ে না খেয়ে আছি। আমাদের হয় কাজের ব্যবস্থা করে দিন, নয়তো রাস্তায় আগের মতো বসতে দিন। এভাবেই আর্তনাদ করে নিজেদের দাবির কথা জানাচ্ছিলেন গাজীপুর মহানগরের কয়েকশ হকার।

দীর্ঘ তিন মাস ধরে ব্যবসা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন গাজীপুর মহানগরের হকাররা। আজ (মঙ্গলবার) সকালে মহানগরের প্রধান সড়কে তারা এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিলে হকারদের কণ্ঠে ছিল বাঁচার আকুতি এবং প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ।

বিক্ষোভকারী হকাররা জানান, গত তিন মাস ধরে উচ্ছেদ অভিযানের কারণে তারা ফুটপাতে বা নির্দিষ্ট স্থানে বসতে পারছেন না। আয়ের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় তাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। অনেক হকার আবেগাপ্লুত হয়ে বলেন, বাসায় ছোট ছোট বাচ্চা আর বৃদ্ধ মা-বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না। ধার-দেনা করে আর কতদিন চলা যায়?

সমাবেশ থেকে হকার নেতৃবৃন্দ সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, আমরা পেটের দায়ে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ব্যবসা করি। আমরা চুরি-ডাকাতি করতে চাই না, কাজ করে খেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন অথবা আমাদের পরিবার বাঁচাতে রাস্তায় বসার অনুমতি দিন।

হকাররা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে তাদের সমস্যার সমাধান না করা হয় এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করা হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। হকারদের এই বিক্ষোভের কারণে সড়কে কিছুক্ষণ যানচলাচল ব্যাহত হলেও পরে শান্তিপূর্ণভাবে তারা কর্মসূচি শেষ করেন। প্রশাসন এই বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ নেয় কি না, সেদিকেই এখন তাকিয়ে আছেন গাজীপুরের হাজারো অসহায় হকার পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews