বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

এন্টিভেনম ও জলাতঙ্ক ভ্যাকসিন সংকটে বাবুগঞ্জ সাপে কাটা রোগীর মৃ ত্যু বৃদ্ধি

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

মোঃ জলিল বিশেষ প্রতিনিধ বরিশাল।

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এন্টিভেনম ও জলাতঙ্ক (র‌্যাবিস) ভ্যাকসিন সংকটে সাপে কাটা রোগীদের মৃত্যু বাড়ছে বলে অভিযোগ উঠেছে। জরুরি জীবনরক্ষাকারী চিকিৎসা না থাকায় স্থানীয় স্বাস্থ্যসেবায় চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামের যুবক এইচ.এম. সায়েম সাপে কাটা অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে এন্টিভেনম না থাকায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়। পথেই তিনি মারা যান। একইভাবে কেদারপুর ইউনিয়নের হানিফ শরীফও সাপে কেটে চিকিৎসার পথে মৃত্যুবরণ করেন।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে জরুরি এন্টিভেনম ও র‌্যাবিস ভ্যাকসিন নিয়মিত না থাকায় রোগীদের প্রায় ৪০–৫০ কিলোমিটার দূরের হাসপাতালে নিতে হচ্ছে, ফলে অনেক ক্ষেত্রে সময়মতো চিকিৎসা না পেয়ে মৃত্যু ঘটছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, এন্টিভেনমের চাহিদা পাঠানো হয়েছে কিন্তু পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে জেলা সিভিল সার্জন বলেন, কিছু সংকট থাকলেও দ্রুত সরবরাহের চেষ্টা চলছে। বিশেষজ্ঞদের মতে, সাপে কাটা রোগীর ক্ষেত্রে প্রথম এক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সময়মতো এন্টিভেনম প্রয়োগ না হলে মৃত্যু ঝুঁকি অনেক বেশি। এলাকাবাসীর দাবি, দ্রুত এন্টিভেনম ও র‌্যাবিস ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত না করা হলে এ ধরনের প্রাণহানি থামানো সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews