বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রেস ক্লাবের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নতুন কমিটি ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, 

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রেস ক্লাবের খুলনা বিভাগীয় কমিটির নেতাদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। শনিবার (২ মে) দুপুরে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক প্রেস ক্লাবের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি পারভেজ মাজমাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও বিশিষ্ট প্রকৌশলী জাকির হোসেন সরকার।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু। তিনি তার বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আন্তর্জাতিক প্রেস ক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাদারিত্বের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবু জাফর মোল্লা, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান কাজল মজুমদার, আন্তর্জাতিক প্রেস ক্লাব খুলনা বিভাগীয় সভাপতি মোঃ মোশাররফ হাওলাদার এবং জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া জেলার সাবেক সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সোহেল খন্দকার।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কুষ্টিয়া জেলা শাখার ৪৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পারভেজ মজুমদারকে (দৈনিক মুক্ত খবর) সভাপতি এবং মোঃ সোহেল খন্দকারকে (এস.কে টিভি) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটির অন্যান্য উল্লেখযোগ্য পদাধিকারীরা হলেন: সিনিয়র সহ-সভাপতি খোন্দকার আব্দুল মতিন, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, কবির আহমেদ, মাহবুবুর রহমান সবুর মোল্লা, সাগর আলম চঞ্চল ও এস.এম মাহমুদুল হক বাদল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আসরাফ ইকবাল পিন্টু ও খালিদ বিন শওকত। সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ নাজমুল হক লাভলু ও ওহিদুল ইসলাম নেন্টু মনোনীত হয়েছেন। এছাড়াও কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদে অভিজ্ঞ সাংবাদিকদের স্থান দেওয়া হয়েছে।

সংবর্ধনা সভায় বক্তারা বলেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় হবে এবং তারা দেশ ও জাতির কল্যাণে সাহসী ভূমিকা পালন করবেন। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews