বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

বিশ্ব নৃত্য দিবস-২০২৬ উদযাপন করেছে গাজীপুর সাংস্কৃতিক ঐক্য। গাজীপুর জেলার ৮টি সংগঠন এ উপলক্ষে আয়োজিত নৃত্য উৎসবে নৃত্য পরিবেশন করে। গত বুধবার (২৯ এপ্রিল) বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নাটমন্দির মঞ্চে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া এর উদ্বোধন করেন। আয়োজক সংগঠন গাজীপুর সাংস্কৃতিক ঐক্য -এর আহ্বায়ক অভিনেতা এ এম আশরাফ হোসেন টুলু এতে সভাপতিত্ব করেন।

আরও উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির। বিষয় ভিত্তিক আলোচনা করেন বিশেষ অতিথি নৃত্য শিল্পী, নৃত্য পরিচালক ও লেখক মোঃ মিনা নজরুল ইসলাম। ২০০৫ সালে অভিনয় শিল্পী হিসেবে তথা মন্ত্রণালয় কর্তৃক জাতীয় পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় অভিনেতা জানান, গাজীপুরের থিতিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনকে জাগিয়ে তুলা দরকার।

যথাযথ পৃষ্ঠপোষকতার ঘাটতি এ জেলার সাংস্কৃতিক সংগঠনগুলোয় আরও জোরদার কার্যক্রম চালানোর অনুকূল পরিবেশ তৈরি করতে পারছে না। গাজীপুর সাংস্কৃতিক ঐক্য সমন্বয়ক সংগঠন হিসাবে এ সমস্যা সমাধানের জন্য কাজ করতে চায়। এ লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিশ্ব নৃত্য দিবস উদযাপন করা হচ্ছে। অংশগ্রহণকারী নৃত্য সংগঠনগুলো হচ্ছে- নটরাজ নৃত্যকলা একাডেমি, আনন্দলোক ললিতকলা একাডেমি, বৃত্ত সংস্কৃত চর্চা কেন্দ্র, বন্ধুমহল শিল্পী সংস্থা,সাত্ত্বিক শিল্পাশ্রম, গাজীপুর; ধ্রুবম নৃত্যশালা, মঞ্চকুঁড়ি ললিতকলা একাডেমি ও নৃত্যবীণা ললিতকলা একাডেমি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews