1. live@www.weeklyasiabarta.com : - : -
  2. info@www.weeklyasiabarta.com : - :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক গাজীপুরে গ্রেপ্তার ৫ লোহাগাড়ায় জমে উঠছে ঐতিহ্যবাহী আধুনগর খাঁনহাট পশুর হাট ২৬ মে থেকে দেশি-বিদেশি গরুর বিরাট সমাহার ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ধামরাইয়ের ঐতিহ্যবাহী গোমগ্রাম পশুর হাটে উপচে পড়া ভিড় জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা ধামরাইয়ে ৬৮০টি অসহায় পরিবারে ঈদের খুশি এমপি তমিজ উদ্দিনের হাত ধরে বিতরণ করা হলো সাড়ে ১৬ লাখ টাকার ঈদ উপহার ঢাকার ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের মাসিক ও পরিচিতি আলোচনা সভা অনুষ্ঠিত সম্পন্ন করা হয়েছে। বাগমারা’র জামগ্রামে ‘মেসার্স কৃষি মিত্র’র উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় পৌঁছাবে আধুনিক কৃষি সেবা মাদারীপুরে গোয়েন্দা পুলিশ কর্তৃক অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক ঘাটাইলে বৃদ্ধা মহিলাকে নির্ম-মভাবে হ/ত্যার পর মৃতদেহের সাথে করে পূনরায় শারীরিক সম্পর্ক

কছিমবাজার খেয়াঘাটে নৌকা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ,
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ,
‎সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কছিম বাজার খেয়াঘাটে হঠাৎ নৌকা ভাড়া বৃদ্ধি করায় চরম অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। দীর্ঘদিন ধরে ৩০ টাকা ভাড়া থাকলেও চলতি বছরের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে নতুন ইজারাদার ভাড়া বাড়িয়ে ৪০ থেকে ৫০ টাকা নির্ধারণ করেন।
‎এই ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বুধবার (২৯ এপ্রিল) বিকেলে চরাঞ্চলের সাধারণ মানুষ গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। পরে তারা জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
‎এর আগে সংক্ষিপ্ত সমাবেশে জামাল উদ্দিন বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। প্রতিদিন কাজের জন্য নদী পারাপার করতে হয়। আমাদের সন্তানদের স্কুলে যাতায়াতের প্রধান মাধ্যমও এই নৌকা। হঠাৎ করে ভাড়া বাড়ানো আমাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে। এই অন্যায় ভাড়া বৃদ্ধি আমরা কোনোভাবেই মেনে নেব না।
‎দূরত্ব পূর্ন বিবেচনায় ভাড়া ২০ টাকা নির্ধারণের দাবি জানাচ্ছি । অন্যথায় মানববন্ধনসহ আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
‎বন্ধনে অংশগ্রহণকারী দের অভিযোগ, চরাঞ্চলের মানুষের জন্য এই নৌপথই একমাত্র ভরসা। ফলে অতিরিক্ত ভাড়া তাদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের চাপ সৃষ্টি করছে।
‎এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট