বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

সৌদি আরবের পাশে বাংলাদেশ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে রিয়াদে বার্তা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে
সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ প্রধানমন্ত্রীর বিশেষ দূতের বৈঠক।

প্রতিবেদন:

মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত ও সংকটময় পরিস্থিতির মাঝে সৌদি আরবের প্রতি নিজেদের অকুণ্ঠ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। রিয়াদে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল-খুরাইজির সঙ্গে বৈঠককালে এই বার্তা দেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সাক্ষাৎকালে হুমায়ুন কবির সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের কাছে প্রধানমন্ত্রীর পাঠানো সংহতিপত্র হস্তান্তর করেন। উপদেষ্টা স্পষ্টভাবে জানান, বর্তমান সংকটকালীন মুহূর্তে বাংলাদেশ সরকার ও এ দেশের জনগণ সৌদি আরবের পাশে অবিচলভাবে রয়েছে।

বৈঠকে দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে অর্থনীতি ও জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। দ্বিপক্ষীয় সম্পর্কের পরিধি আরও বিস্তৃত ও বহুমুখী করার লক্ষে ঢাকা ও রিয়াদ যৌথভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করেছে।

এছাড়া, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি বাদশাহ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী এই বিশেষ সময়ে বাংলাদেশের এমন বন্ধুত্বপূর্ণ সমর্থন ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশি দূতকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews