রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্হার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। দেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অর্থ ফেরত ও পত্রিকার নিবন্ধন বাতিল করতঃ ব্যবস্থাপনা সম্পাদক যাদুর শাস্তি চায় ভুক্তভোগীরা। উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি, অন্ধকারে ৫ গ্রাম

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি :(নরসিংদী)
মোঃমামুন মোড়ল,

নরসিংদীর পলাশ উপজেলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে জিম্মি করে প্রায় পাঁচ লাখ টাকার তার ও সরঞ্জাম লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলার অন্তত পাঁচটি গ্রাম বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
রোববার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ঘোড়াশাল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অধীন ভাগদী ৩৩/১১ কেভি উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে ৫ থেকে ৬ জন সশস্ত্র দুর্বৃত্ত উপকেন্দ্রে প্রবেশ করে। তারা সেখানে দায়িত্বরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে চলতি লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইচের ব্লেড, কন্ট্রোল প্যানেল কেবল ও রাইজারের তার কেটে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় উপজেলার ভাগদী, রাজাবোসহ অন্তত পাঁচটি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মনোয়ার হোসেন সুমন জানান, দুর্বৃত্তরা প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews