1. live@www.weeklyasiabarta.com : - : -
  2. info@www.weeklyasiabarta.com : - :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক গাজীপুরে গ্রেপ্তার ৫ লোহাগাড়ায় জমে উঠছে ঐতিহ্যবাহী আধুনগর খাঁনহাট পশুর হাট ২৬ মে থেকে দেশি-বিদেশি গরুর বিরাট সমাহার ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ধামরাইয়ের ঐতিহ্যবাহী গোমগ্রাম পশুর হাটে উপচে পড়া ভিড় জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা ধামরাইয়ে ৬৮০টি অসহায় পরিবারে ঈদের খুশি এমপি তমিজ উদ্দিনের হাত ধরে বিতরণ করা হলো সাড়ে ১৬ লাখ টাকার ঈদ উপহার ঢাকার ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের মাসিক ও পরিচিতি আলোচনা সভা অনুষ্ঠিত সম্পন্ন করা হয়েছে। বাগমারা’র জামগ্রামে ‘মেসার্স কৃষি মিত্র’র উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় পৌঁছাবে আধুনিক কৃষি সেবা মাদারীপুরে গোয়েন্দা পুলিশ কর্তৃক অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক ঘাটাইলে বৃদ্ধা মহিলাকে নির্ম-মভাবে হ/ত্যার পর মৃতদেহের সাথে করে পূনরায় শারীরিক সম্পর্ক

মাদারীপুরের ডাসারে হামলায় আহত কিশোরের মৃত্যু

উজ্জ্বল চন্দ্র মন্ডল জেলা প্রতিনিধি, মাদারীপুর।
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

উজ্জ্বল চন্দ্র মন্ডল জেলা প্রতিনিধি, মাদারীপুর।

মাদারীপুরের ডাসার উপজেলায জমি নিয়ে বিরোধের জেরে মারুফ সরদার (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রবিবার (২৬/০৪/২৬ ইং) সকাল ৮ টায় রাজধানী ঢাকাস্থ রামপুরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাদারীপুর জেলার ডাসার উপজেলার বাসিন্দা মারুফ সরদার নামে এক কিশোরের মৃত্যু হয়।

নিহত মারুফ সরদার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার বাসিন্দা নুর ইসলাম সরদার ছেলে।

জানা গেছে, শনিবার (২৫/০৪/২৬ ইং) সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় মারুফ সরদার, নুর ইসলাম সরদার, মানিনুর বেগম সহ একই বাড়ির হোসনেয়ারা বেগম ও পাপিয়া বেগমকে পিটিয়ে আহত করা হয়। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাতিয়াল এলাকার নুর ইসলাম সরদারের সঙ্গে একই এলাকার মোফাজ্জেল সরদারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ছিলো। শনিবার সকালে নুর ইসলাম সরদারের বাড়ির পাশের একটি বিরোধপূর্ণ জমিতে জমি মাপার আয়োজন করে দু’পক্ষই।পরিমাপের এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সৃষ্টি হয় তর্ক-বিতর্ক ও কথা কাটাকাটির। উত্তেজনা ছড়িয়ে পরলে মোফাজ্জেল সরদারের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নুর ইসলামের উপর হামলা চালায়। নুর ইসলামের ছেলে মারুফ সরদার ও স্ত্রী সহ লোকজন বাঁধা দিলে পিটিয়ে আহত করা হয় পাঁচজনকে। আহত নুর ইসলাম ও মারুফ সরদার সহ পাঁচজনকে মাদারীপুর ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মারুফ সরদারের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন হাসপাতাল কর্তৃপক্ষ। মারুফকে শনিবার বিকেল ৪ টার দিকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি ঘটায় হাসপাতাল কর্তৃপক্ষ লাইভ সাপোর্টের জন্য রামপুরার “মাল্টি কেয়ার হাসপাতালে” রেফার করেন। কিন্তু রোববার সকাল ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মারুফ সরদার।

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবার জুড়ে। এলাকাজুড়ে ছড়িয়ে পরেছে চাঞ্চল্য ও উত্তেজনা।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দাখিল করেনি। আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট