1. live@www.weeklyasiabarta.com : - : -
  2. info@www.weeklyasiabarta.com : - :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে মুন্সীগঞ্জের বজ্রগর্জন গোপালগঞ্জকে ৬৬ রানে হারিয়ে ২য় কোয়ার্টার ফাইনালে পিপিআইএআরএমএসসি। গাজীপুরের বাঘের বাজারে পরকীয়া নিয়ে তোলপাড়, ভিডিও ফাঁসের হুমকিতে ঘর ভাঙার উপক্রম হালুয়াঘাটে সামাজিক জাগরণ: শাকুয়াই ইউনিয়নকে মাদক ও জুয়ামুক্ত করতে একাট্টা সর্বস্তরের জনতা, ইউপি চেয়ারম্যানের বৃহৎ উদ্যোগ রাজশাহীর তানোরে পোনা মাছ অবমুক্তকরন অনুষ্ঠিত ধামরাইয়ে চানাচুরের প্রলোভনে ৭ বছরের শিশুকে টয়লেটে নিয়ে ধর্ষণচেষ্টা, ‘৯৯৯’ কলে লম্পট রুবেল গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাধবদীতে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান জনসচেতনতা বৃদ্ধির আহ্বান পৌর প্রশাসকের আশুলিয়ায় গার্মেন্টস কর্মীকে মারধর ও টাকা ছিনতাই নাজমুলসহ সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, তদন্তে পুলিশ ঈদগড়ে আলোচিত অস্ত্র মামলা মাদকের অভিযানে অস্ত্র উদ্ধার নাকি পরিকল্পিত ফাঁসানো? প্রশ্নের মুখে পুলিশের বিতর্কিত ভূমিকা পীরগঞ্জে প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা কুচক্রী মহলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দেশজুড়ে পুলিশের মেগা ক্র্যাকডাউন এক মাসের বিশেষ অভিযানে রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার, কাঁপছে অপরাধী চক্র

মাদারীপুরে অস্বাস্থ্যকর সুমাইয়া বেকারি কারখানার জরিমানা ১ লাখ

উজ্জ্বল চন্দ্র মন্ডল জেলা প্রতিনিধি, মাদারীপুর।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

উজ্জ্বল চন্দ্র মন্ডল জেলা প্রতিনিধি, মাদারীপুর।

সোমবার (২০/০৪/২৬ ইং) মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও নানা অনিয়মের দায়ে “সুমাইয়া বেকারি” নামে একটি বেকারি প্রতিষ্ঠানকে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে “নিরাপদ খাদ্য আইনে” এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিল্লাত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা অফিসার রফিকুল ইসলাম। সার্বিক নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্যের একটি দল অভিযানে সহায়তা করে।

জানা যায়, সদর উপজেলার পুরাতন বিসিক এলাকায় অবস্থিত সুমাইয়া বেকারি কারখানার বিরুদ্ধে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য উপকরণ ব্যবহার, পঁচা ডিম সংরক্ষণ, কর্মীদের স্বাস্থ্য সনদ ও পরিস্কার-পরিচ্ছন্ন না থাকা, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না রাখা এবং নিবন্ধন ছাড়া পণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

এছাড়াও কেক তৈরিতে ব্যবহৃত রঙিন কাগজ ও ফ্লেভারের যথাযথ সনদ না থাকা, মেঝেতে খাবার রাখা, রশিদ ও লেবেলবিহীন রাসায়নিক ব্যবহার এবং কাঁচামাল ক্রয়-বিক্রয়ের চালান দেখাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি তাদের অপরাধের দায় স্বীকার করায় প্রথমবারের মত হুশিয়ার করে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে প্রতিষ্ঠানটিকে কড়াভাবে সতর্কবার্তা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট