রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্হার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। দেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অর্থ ফেরত ও পত্রিকার নিবন্ধন বাতিল করতঃ ব্যবস্থাপনা সম্পাদক যাদুর শাস্তি চায় ভুক্তভোগীরা। উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

স্কুলছাত্রী ধর্ষণ-হত্যাচেষ্টার ঘটনায় পলাশে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

পলাশ উপজেলা প্রতিনিধি: (নরসিংদী)মোঃমামুন মোড়ল,

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের আতশীপাড়া গ্রামে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে পলাশ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করে পলাশ উপজেলার সর্বস্তরের জনগণ। এতে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫ এপ্রিল স্কুলছাত্রীটি বাড়ি ফেরার পথে পথরোধ করে স্থানীয় অর্জুন বাদশা ও হাফিজুর রহমান তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পাশের একটি কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। তারা বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ বাড়তেই থাকবে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে এলাকাবাসী অপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন।
#
মোঃমামুন মোড়ল
০১৯২২৬৫৬৫৭৩

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews