রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

বগুড়া সফরকালে গাজীপুরে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য সংবর্ধনা উৎসবমুখর জনসমুদ্রে রূপ নিল রাজপথ

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার উদ্দেশ্যে সড়কপথে যাত্রাপথে গাজীপুরে যাত্রাবিরতিকালে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে উষ্ণ ও বর্ণাঢ্য সংবর্ধনা জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ গাজীপুরের বিভিন্ন এলাকা যেন এক উৎসবের নগরীতে পরিণত হয়। দলের প্রাণপ্রিয় নেতাকে এক নজর দেখার জন্য হাজার হাজার নেতাকর্মী রাজপথে ভিড় করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারার বলিষ্ঠ নেতৃত্বে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়। কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারার সরাসরি তত্ত্বাবধানে পেশাজীবী দলের নেতাকর্মীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন। নেতাকর্মীদের আনন্দধ্বনি আর মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সংবর্ধনা আয়োজনে কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি স্থানীয় নেতাদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রীর গাড়িবহর গাজীপুরে পৌঁছালে পুরো এলাকা যেন উৎসবের আমেজে ভেসে যায়। স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রীর এই সফর তাদের মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেছে। এই সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়।

এডভোকেট দিলারা সুলতানা সেতু, পহেলা বৈশাখ

এডভোকেট দিলারা সুলতানা সেতু

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews