বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

মাদারীপুরে সাত দিনব্যাপী চলছে বৈশাখী মেলা

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

উজ্জ্বল চন্দ্র মন্ডল জেলা প্রতিনিধি, মাদারীপুর।

বর্ষবরণের মাধ্যমে শুরু হলো নতুন আরকটি বছর। ঐতিহ্যের ধারবাহিকতায় নতুন বছরকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্থানে আয়োজন করা হয় বৈশাখী মেলার। ঠিক তেমনি মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরের লেকপাড় এলাকায় শুরু হওয়া সাত দিনব্যাপী মেলা প্রাঙ্গন দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে।

বৈশাখী মেলার চতুর্থ দিন শুক্রবার (১৭ এপ্রিল) সরকারি বন্ধের দিন থাকায় ছিলো উপচে পড়া ভিড়। মঙ্গলবার (১৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন জেলা বিএনপি’র সদস্য সচিব ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা ।

মেলায় বাঙালি সংস্কৃতির নানা উপকরণ, আসবাবপত্র, খেলনা, কসমেটিকস ও বিভিন্ন ধরনের খাবারের স্টল বসেছে। প্রতিদিনই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, মেলা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত এবং প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews