বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

গাজীপুরে তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা কেন্দ্রীয় নেত্রী দিলারা-এর নেতৃত্বে পেশাজীবী দলের বিশাল শোডাউন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের জনসভায় যোগদানের পথে গাজীপুরে এক সংক্ষিপ্ত কিন্তু অভূতপূর্ব যাত্রাবিরতি করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। নববর্ষের এই বিশেষ লগ্নে তাকে শুভেচ্ছা জানাতে রাজপথে নামে হাজারো নেতাকর্মীর ঢল। পুরো আয়োজনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা।

প্রধানমন্ত্রী গাজীপুরে পৌঁছালে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা-এর বলিষ্ঠ নেতৃত্বে পেশাজীবী দলের হাজারেরও বেশি নেতাকর্মী পুষ্পস্তবক ও স্লোগানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম হজরত আলী আকন্দ এবং গাজীপুর মহানগরের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বিশ্ব। শুভেচ্ছা বিনিময়কালে কেন্দ্রীয় নেত্রী দিলারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেন এবং নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যেই এই রাজনৈতিক ঐক্য।

কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা-এর সরাসরি তত্ত্বাবধানে সুশৃঙ্খল ও বিশাল জমায়েত। জেলা ও মহানগরীর সকল অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। পুরো এলাকা ব্যানার, ফেস্টুন এবং নেতাকর্মীদের উচ্ছ্বাসে এক বর্ণিল জনপদে পরিণত হয়। শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পুনরায় টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

এডভোকেট দিলারা সুলতানা সেতু

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews