বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

শ্রীনগরে পরিত্যক্ত ট্রমা হাসপাতাল পরিদর্শন করলেন এমপি শেখ মোঃ আব্দুল্লাহ

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন মিঠু জেলা প্রতিনিধি শ্রীনগর (মুন্সীগঞ্জ) |

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে অবস্থিত দীর্ঘদিনের পরিত্যক্ত ট্রমা হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে তিনি হাসপাতাল ভবনটি পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: হাছিবুর রহমান সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাষ্ট্রীয় সম্পদ
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বর্তমান বেহাল দশা দেখে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন। সরেজমিনে দেখা যায়, অযত্ন ও অবহেলায় পড়ে থাকা এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদটি বর্তমানে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দীর্ঘ সময় পরিত্যক্ত থাকায় দুর্বৃত্তরা হাসপাতালের মূল্যবান চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি লুট করে নিয়ে গেছে। এমনকি ভবনের দরজা-জানালা, গ্রিল এবং দেয়ালের অভ্যন্তরের বৈদ্যুতিক তার পর্যন্ত উপড়ে ফেলা হয়েছে।
হাসপাতালটি দ্রুত চালু করার ব্যাপারে শেখ মোঃ আব্দুল্লাহ আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে কালের একথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews