বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন

‎গাজীপুর জেলা পরিষদের নবনিযুক্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। বুধবার (১ এপ্রিল) সকালে দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। ‎এসময় তিনি বলেন, “সকলের সহযোগিতায় গাজীপুরকে দেশের উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই। বিশেষ ক্যাটাগরির জেলা হিসেবে গাজীপুর জেলা পরিষদের কার্যক্রমে আরও গতিশীলতা এনে এর সুনাম সারাদেশে ছড়িয়ে দিতে হবে।

‎তিনি আরও বলেন, জেলা পরিষদের কার্যক্রমের মাধ্যমে জনগণের দুঃখ-কষ্ট লাঘব এবং উন্নয়ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। সরকারি নীতিমালা মেনে এবং সকলের আন্তরিক সহযোগিতায় গাজীপুর জেলা পরিষদকে একটি বিশ্বমানের উন্নয়ন মডেলে রূপান্তর করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা নবনিযুক্ত প্রশাসককে পরিষদের কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। ‎নবাগত প্রশাসক তাঁর বক্তব্যে দেশের উন্নয়ন ভিশন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব জেলা পরিষদ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।‎উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে ৩১ মার্চ ২০২৬ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীকে গাজীপুর জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি একইদিনে দায়িত্ব গ্রহণ করেন এবং ১ এপ্রিল বিকেলে সর্বস্তরের জনগণ, নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews