1. live@www.weeklyasiabarta.com : - : -
  2. info@www.weeklyasiabarta.com : - :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কুলছাত্রী ধর্ষণ-হত্যাচেষ্টার ঘটনায় পলাশে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি আরটিভি ‘মার্কস অলরাউন্ডার’-এ আবৃত্তিতে প্রথম ওহীমনি: গর্বিত লৌহজংবাসী জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় বগুড়া সফরকালে গাজীপুরে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য সংবর্ধনা উৎসবমুখর জনসমুদ্রে রূপ নিল রাজপথ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুর নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদল নেতার উপর হামলা হেল্পফুল অ্যান্ড স্পোর্টিং ক্লাব, শ্রীমন্তপুরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আমকুড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসায় বিদায়, সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদারীপুরে মধ্যরাতে ৬টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ মাদারীপুরে সাত দিনব্যাপী চলছে বৈশাখী মেলা শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাগমারায় কসমেটিক দোকানের আড়ালে তেলের মজুদ, ৫০০ লিটার জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
Oplus_131072

বিশেষ প্রতিনিধি,

রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে উপজেলার ভবানীগঞ্জের দানগাছী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দানগাছী গ্রামের ময়েজ উদ্দিন মার্কেটের একটি দোকানে অভিযান চালানো হয়। ওই দোকানের মালিক ঝিকরা নামকান গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার (৪৫)। অভিযানে তার দোকান থেকে প্রায় ৪০০ লিটার পেট্রোল ও ১০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়, যা মোট ২৩টি জারকিনে সংরক্ষিত ছিল।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে কসমেটিক ব্যবসার আড়ালে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রি করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় তেলের সংকট থাকলেও তিনি অতিরিক্ত দামে সহজেই পেট্রোল সরবরাহ করতেন। এতে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।

ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) সূত্র জানায়, ভোরে মোটরসাইকেলের জন্য তেল বিক্রির সময় তাকে নজরদারিতে আনা হয়। পরে নিশ্চিত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুদকৃত তেল উদ্ধার করা হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “উদ্ধার করা তেলের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উপজেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবৈধ মজুদদারদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট