রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশের সাথে “শুটার বাপ্পি’র গোলাগুলি ” নারীকে জিম্মি করে চম্পট। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভাঙ্গুড়ায় রাস্তার গাছ কেটে বিক্রয়ের অভিযোগ, তদন্তে বন বিভাগ গলা কাটা’ আয়াসের প্রকৃত পরিচয় নিয়ে প্রশ্ন: সরকারি নথি যাচাইয়ের দাবি টেকনাফে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু

মসজিদের মাইক চোরের অভিযোগ রয়েছে সাংবাদিক সাখাওয়াত হোসেন স্বপন এর বিরুদ্ধে 

  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৫৫৪ বার পড়া হয়েছে

জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার জামতলী এলাকায় “খবর জামতলী” নামে একটি নতুন ফেসবুক পেইজ চালু হওয়াকে কেন্দ্র করে এলাকায় তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। পেইজটি পরিচালনা করছেন বলে জানা গেছে মোঃ স্বপন মিয়া নামে এক ব্যক্তি, যাকে নিয়ে আগে থেকেই বিভিন্ন বিতর্ক রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। স্থানীয়দের দাবি, অতীতে জামতলী এলাকার একটি মসজিদের মাইক চুরির ঘটনায় তার নাম নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। যদিও ওই ঘটনায় আনুষ্ঠানিকভাবে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবুও এই অভিযোগের কারণে এলাকাবাসীর একাংশ তার কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলে আসছেন। এমন পরিস্থিতিতে হঠাৎ করে “খবর জামতলী” নামে একটি সংবাদধর্মী ফেসবুক পেইজ চালু হওয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। স্থানীয় সচেতন মহলের মতে, সংবাদ প্রচার একটি দায়িত্বশীল কাজ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তির সততা ও সামাজিক গ্রহণযোগ্যতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জামতলী এলাকার কয়েকজন প্রবীণ ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যে ব্যক্তি নিয়ে এলাকায় নানা অভিযোগ ও বিতর্ক রয়েছে, তার মাধ্যমে সংবাদ পরিবেশন হলে তা সাধারণ মানুষের কাছে বিভ্রান্তির কারণ হতে পারে। আরও কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেইজের মাধ্যমে সংবাদ প্রকাশ করা হলেও অনেক ক্ষেত্রে তা যাচাই-বাছাই ছাড়াই প্রচার করা হয়। ফলে মিথ্যা তথ্য, গুজব কিংবা অপপ্রচার ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। এ বিষয়ে গত ১১ মার্চ ২০২৬ ইং রাত ১২ঃ০০ টায় মোঃ স্বপন মিয়ার বক্তব্য জানার জন্য ফোনে কথা হলে বলেন যে, গরীব মানুষ ত ভাই- তাই চুরি টুরি করতে হয়। এলাকায় সাক্ষাৎকার নেন। আমারও ভিডিও সাক্ষাৎকার নেন, কখন আসবেন? কোথায় আসবেন?

বাকিটা সাক্ষাৎকারে কথা হবে…সকাল ১০:০০ টায় এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের নামে কেউ যদি ব্যক্তিগত উদ্দেশ্য বা প্রভাব বিস্তারের চেষ্টা করেন, তবে তা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও দায়িত্বশীল মহলের নজরদারি প্রয়োজন বলে তারা মত দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews