বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

বাগমারায় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা,যুবক-আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩৫৮ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট, এশিয়া বার্তা

রাজশাহীর বাগমারায় মুঠোফোনে গেম খেলতে দেওয় ও চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামে এই ঘটনা ঘটে। ওই তরুণের নাম ইমরান হোসেন আলভী (২৩)। সাজুড়িয়া দত্তপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। পেশায় নির্মাণ শ্রমিক সে।

পুলিশ জানায়, শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। ওখানকার একচি দোকানে বসে ফোন টিপছিলেন আলভী। শিশুটি তার কাছে গেলে তাকে ফোনে গেম খেলতে দেওয়ার প্রলোভন দেখান। এছাড়াও দোকান থেকে চকলেট কিনে দেওয়ার কথাও বলেন।

এসব প্রলোভন দেখিয়ে ওই দোকান থেকে কিছু দূরে তার ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে শিশুকে একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশু চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলে। থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এই বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের করা হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews