রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্হার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। দেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অর্থ ফেরত ও পত্রিকার নিবন্ধন বাতিল করতঃ ব্যবস্থাপনা সম্পাদক যাদুর শাস্তি চায় ভুক্তভোগীরা। উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

ত্বকের ঔজ্জ্বল্য বাড়াবে ধনে পাতা!

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

খাবারের স্বাদ বাড়াতে ধনে পাতার জুড়ি মেলা ভার। মাছ, মাংস, সবজির তরকারির মতো রোজকার খাবার থেকে শুরু করে চপ, ঝালমুড়ি, ফুচকার মতো মুখরোচক খাবার, সর্বত্রই ধনে পাতার অবাধ যাতায়াত। তাই সারা বছরই এই পাতার আকাশছোঁয়া চাহিদা! কিন্তু ধনে পাতার কাজ কি শুধুই খাবারের স্বাদ বাড়ানো? মোটেই না। বিশেষজ্ঞরা বলছেন, স্বাদের পাশাপাশি ত্বকেরও খেয়াল রাখে ধনেপাতা।

অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ পদার্থে ভরপুর ধনে পাতা ত্বকের বিভিন্ন সমস্যায় কাজে আসে। ত্বকের জেল্লাও বাড়ায়। জেনে নিন কী ভাবে ব্যবহার করবেন।

ধনে পাতার ফেস মাস্ক:
ধনে পাতার ফেস মাস্ক তৈরি করে ত্বকের পরিচর্যায় ব্যবহার করতে পারেন। নিয়মিত এই ফেস মাস্ক লাগালে দাগছোপ হালকা হবে, ত্বকের জেল্লাও ফিরবে। এক মুঠো তাজা ধনে পাতা পেস্ট করে নিন। এক টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ধনে পাতার পেস্ট মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন।

ধনে পাতার টোনার:
ত্বকের যত্নে ধনে পাতার টোনারও ব্যবহার করতে পারেন। এই টোনার ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখে, ত্বক মসৃণ ও উজ্জ্বল করে। এক মুঠো ধনে পাতা পানিতে মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। পানি ঠান্ডা করে ছেঁকে একটি স্প্রে বোতলে ভরে ফেলুন। ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করার পর এই টোনার ব্যবহার করুন।

ধনে পাতার তেল:
ধনে-মিশ্রিত তেল ত্বক ও চুলের পরিচর্যায় খুব উপকারী। ত্বকে পুষ্টি জোগায়, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ত্বকের জেল্লা ফেরায় ধনে পাতার এই তেল। এক কাপ নারকেল বা আমন্ড অয়েলের সঙ্গে এক মুঠো ধনে পাতা ১০ মিনিট ফুটিয়ে নিন। তেলটা ঠান্ডা করে ছেঁকে নিয়ে বোতলে ভরে রাখুন। ত্বকে ম্যাসাজ করুন ধনে পাতার এই তেল। ফল মিলবে হাতেনাতে!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews