ঢাকায় আরও একটি সরকারি মেডিকেল কলেজ হচ্ছে
মোঃ উজ্জ্বল খান
স্টাফ রিপোর্টার ঢাকা।
ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। বিএনপি সরকার গঠনের পর এ নিয়ে ৩টি মেডিকেল কলেজের অনুমোদন দিল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে মঙ্গলবার এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি জ্ঞাপন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন অনুমোদনপ্রাপ্তটিসহ এ নিয়ে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়াল ৪০টি। এছাড়া ৭৩টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে।
বিএনপি সরকার গঠনের পর এর আগে ঠাকুরগাঁও এবং নরসিংদী জেলায় ২টি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেওয়া হয়৷