মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
১-০ গোলে জয়ী ৪ নং ওয়ার্ড, রানার্সআপ ৬ নং ওয়ার্ড
মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ৬ নং ওয়ার্ড ও ৪ নং ওয়ার্ডের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ১-০ গোলে জয়লাভ করে ৪ নং ওয়ার্ড। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা অর্জন করে দলটি।
১৪ নং
হাইতকান্দি ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের চূড়ান্ত আসর সর্বোচ্চ শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী।
টুর্নামেন্টটি সুন্দর ও সফলভাবে আয়োজন করায় ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন এমপি।
এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হওয়ায় তাঁরা সন্তুষ্ট। ভবিষ্যতেও এলাকায় খেলাধুলার প্রসারে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং এলাকায় ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।