ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে
নিজস্ব প্রতিবেদকঃ-
যে কখনো মানুষের পাশে দাঁড়ায়নি, সেও আজ প্রার্থী ঘোষণা দিচ্ছে।
যার ইউনিয়ন সম্পর্কে কোনো ধারণাই নেই, সেও ব্যানার লাগাচ্ছে। ভাই, চেয়ারম্যান হওয়া কি এতই সোজা,
চেয়ারম্যান হতে হলে জনগণের ভালোবাসা লাগে, এলাকার জন্য কাজ লাগে, মানুষের বিপদে পাশে থাকা লাগে।
ফেসবুকে প্রার্থী ঘোষণা দিলেই চেয়ারম্যান হওয়া যায় না, জনগণই ঠিক করবে কে যোগ্য।
বর্তমানে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দেখে মনে হচ্ছে এটা একটা পুতুল খেলা।
যার যেমন ইচ্ছা, সে তেমন প্রার্থী হয়ে যাচ্ছে।
এলাকার খবর নাই, মানুষের খবর নাই, আছে শুধু ফেসবুকে ,আসন্ন চেয়ারম্যান পদপ্রার্থী, লেখা।
জনগণ এখন বোকা না ভাই, সব দেখে, সব বোঝে।
সময় হলে জনগণই সঠিক জবাব দিয়ে দিবে।
ইউনিয়নে এখন চেয়ারম্যান প্রার্থীর বন্যা, মনে হচ্ছে পুতুল খেলা চলছে , যে না সে-ই প্রার্থী।
নির্বাচনকে পুতুল খেলা বানাবেন না।
চেয়ারম্যান পদটা সম্মানের, এটা খেলনা না।
যার যোগ্যতা আছে, জনগণ তাকেই বেছে নিবে। ফেসবুকে ঘোষণা দিয়ে নয়, মাঠে কাজ করে প্রমাণ করতে হয়।।