
হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় পরিদর্শনে এমপি মাজারুল ইসলাম,
তপন চন্দ্র সরকার,জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ,
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঐতিত্যবাহী শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয়ের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।কিশোরগঞ্জ হোসেনপুর ১ আসনের এমপি মাজারুল ইসলাম। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মাজারুল ইসলাম এমপি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারদীয় দুর্গোৎসব যেন আনন্দ, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপিত হয়, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এ সময় পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা বিএনপি’র সাবেক মেয়র মাহবুল হক, কিশোরগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহিদ, হোসেনপুর উপজেলা যুবদলের আহবায়ক সাফায়েতুল ইসলাম সম্রাট,উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম খান
সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হোসেনপুর উপজেলার শ্রীশ্রী কুলশ্বরী বাড়ি দেবালয় পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে মাজারুল ইসলাম এমপি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। তাঁর এই পরিদর্শনকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আরও জোরালো হয়।