মহানবমীর আনন্দে মুখর পূজামণ্ডপ, আগামীকাল মাকে বিদায়ের পালা
মোঃ খাইরুল ইসলাম উপজেলা প্রতিনিধি শ্রীপুর
আজ ২০ অক্টোবর, মঙ্গলবার, শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ঢাকের বাদ্য, নাচ-গান, হাসি-আনন্দ আর ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত পূজামণ্ডপ। মাকে সামনে রেখে আনন্দে মেতে উঠেছেন ভক্তরা। তবে উৎসবের আনন্দের মাঝেই ধীরে ধীরে সুর উঠছে বিদায়ের।
আর মাত্র এক দিন পর, আগামীকাল ২১ অক্টোবর বুধবার, বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা। তাই আনন্দের পাশাপাশি অনেকের মনে এখন থেকেই জমছে আবেগ আর মন খারাপের সুর।
মায়ের সামনে নাচ-গান, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি এবং পূজামণ্ডপে মানুষের মিলনমেলায় উৎসবের পরিবেশ হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। সবার মনে একটাই প্রার্থনা—মা দুর্গা যেন পৃথিবী থেকে সব অশুভ শক্তি দূর করে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনেন।
বিদায়ের ক্ষণ যত এগিয়ে আসছে, ততই ভক্তদের মনে জাগছে আগামী বছরের অপেক্ষা। আজ মহানবমীর আনন্দ, আর আগামীকাল বিজয়ার আবেগঘন বিদায়।
মা, এবারের মতো বিদায় নাও—আবার এসো আগামী বছর। তোমার আগমনের অপেক্ষায় থাকবে কোটি ভক্তের ভালোবাসা, প্রার্থনা আর অগণিত হৃদয়।