
আশুলিয়া থানাধীন চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী৷ গ্রেফতার।
মোঃ উজ্জ্বল খান স্টাফ রিপোর্ট( ঢাকা)
ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-২০/১০/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৩৭০ (তিনশত সত্তর) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজাসহ ০৫ (পাঁচ) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৯/১০/২০২৬ খ্রিঃ তারিখ ২০:২৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ মানিক (৪০), পিতা- ইন্তাজ আলী, মাতা- মৃত সালেহা খাতুন, সাং-ফতেপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, এ/পি সাং-দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) হরমুজ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ ফারুক (৩২), পিতা-মোঃ আকবর আলী, মাতা-কাজলী বেগম, সাং-পলিসুরা, থানা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) হরমুজ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। মোসাঃ আমেনা খাতুন (৪২), পিতা-মৃত হাসিম উদ্দিন, স্বামী-রহমত আলী, মাতা-মৃত জামিনী বেগম, সাং- দক্ষিন বাইপাইল (চাড়ালপাড়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৪। মোসাঃ রিমু আক্তার(২৩), পিতা-সাহেদ আলী, স্বামী- আশানুর হক @ হাসান, মাতা মোমেনা বেগম, সাং-হারুয়া (আদর্শ পাড়া), থানা-সদর, জেলা-নীলফামারী, এ/পি সাং-কুটুরিয়া (দেওয়ানবাড়ী) মোর্শেদ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের ৩৭০ (তিনশত সত্তর) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ (যাহার ওজন ১১১ গ্রাম, মূল্য অনুমান ৫৫,৫০০/- (পঞ্চান্ন হাজার পাঁচশত) টাকা গ্রেফতার করেন।
অপর একটি অভিযানে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৯/১০/২০২৬ খ্রিঃ তারিখ ২০:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন বিকুমপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৫। লেহাজ উদ্দীন (৫০), পিতা-মৃত জমসের আলী, মাতা-মৃত আছিয়া খাতুন, সাং-বিকুমপুর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজাসহ (যাহার মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা গ্রেফতার করেন।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।