শারদীয় দুর্গোৎসবে দেশ-বিদেশের সবাইকে বাবুল কান্তি সুশীলের শুভেচ্ছা
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশ-বিদেশে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীসহ চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার সর্বস্তরের জনগণকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, মাতামুহুরী উপজেলা শাখার সভাপতি বাবুল কান্তি সুশীল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য উৎসব। এ উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক।
তিনি আরও বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এই মূলমন্ত্রকে ধারণ করে একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থান নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার।
বাবুল কান্তি সুশীল শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা ব্যক্ত করে চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলাসহ দেশ-বিদেশের সকলের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন।
শুভ শারদীয় দুর্গোৎসব।