রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

ধামরাইয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ধামরাইয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা ।

ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঢাকার ধামরাইয়ে এক প্রতিবন্ধী তরুণীকে ঘরে আটকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে রবিন হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ওই তরুণীকে বাড়িতে নেওয়া হয়েছে।

ঢাকার ধামরাইয়ে এক প্রতিবন্ধী তরুণীকে ঘরে আটকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে রবিন হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ওই তরুণীকে বাড়িতে নেওয়া হয়েছে।

গত শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের ভুড়বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. লিয়াকত খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘটনার দিন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বাড়ির পাশের কৃষিজমিতে কাজ করতে যান। এ সময় তরুণীটি জুতা কেনার জন্য পাশের একটি ভ্যানের কাছে গেলে অভিযুক্ত রবিন হোসেন তাকে ‘তোমার মা ডাকছে’ বলে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। পরে বাড়ির বারান্দায় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তরুণীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

পরে স্বজনরা ভুক্তভোগীকে প্রথমে কালামপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসা শেষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।

ভুক্তভোগীর বাবা বলেন, “আমরা দিনমজুর। আত্মীয়তার সম্পর্কের সুযোগ নিয়ে এমন জঘন্য কাজ করা হয়েছে। থানায় মামলা করার পরও কেন পুলিশ তাকে ধরতে পারছে না? আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করছি।”

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. লিয়াকত খান বলেন, “অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত রবিন হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews