মীরসরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স
হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার,
মীরসরাই
ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহের অংশ হিসেবে চট্টগ্রামের মীরসরাইয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে মীরসরাই উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মহিউদ্দিন জিলানীসহ ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে তথ্য সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করা হয়।